ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চার দশক পর বিশ্ব কূটনীতির শীর্ষ পদে বাংলাদেশের লড়াই
নিজস্ব প্রতিবেদক: প্রায় চার দশক পর বিশ্ব কূটনীতির শীর্ষমঞ্চে আবারও বড় ধরণের নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের (UNGA) সভাপতি পদের নির্বাচনে লড়াই করার জন্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। সাইপ্রাসের সাথে এই হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বিতায় নামার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব ও মর্যাদা নতুন করে প্রমাণ করতে চাইছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে তিনি দায়িত্বে না থাকায় সরকার এই পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জাতীয় স্বার্থ ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে ড. খলিলুর রহমানকে বাংলাদেশের নতুন প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ভোটের আগে বিশ্বজুড়ে একটি সমন্বিত ও শক্তিশালী কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
জাতিসংঘের আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী, এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচন করা হবে। এই পদের জন্য ফিলিস্তিনের নাম শুরুতে ব্যাপকভাবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, শক্তিশালী কয়েকটি রাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ফলে এখন ভোটের মাঠে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবল সাইপ্রাস টিকে রয়েছে।
আগামী ২ জুন নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন। বাংলাদেশ এর আগে ২০২১ সালে সাধারণ পরিষদের ৭৬তম এবং ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করলেও সভাপতি পদের লড়াইয়ে নেমেছে দীর্ঘ সময় পর।
বাংলাদেশের জন্য এই নির্বাচনটি অত্যন্ত আবেগঘন ও ঐতিহাসিক। এর আগে সর্বশেষ ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশের গৌরব বাড়িয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। চার দশক পর ড. খলিলুর রহমানের হাত ধরে আবারও সেই বিরল সম্মান ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর ঢাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর