ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সারাদেশে জেলা পর্যায়ে ৩১ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে জেলা পর্যায়ে ৩১ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির কাঠামো ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংঘটিত অপরাধ নিয়মিত পর্যালোচনা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের দায়িত্বও থাকবে এ কমিটির ওপর।
এছাড়া অপরাধী ও সমাজবিরোধী চক্রের তৎপরতা দমনে কার্যকর কৌশল নির্ধারণ, খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধ, মাদক ব্যবসা ও সেবনসহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধি ও জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। একই সঙ্গে পুলিশ, আনসার ও ভিডিপিসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে কমিটি ভূমিকা রাখবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রয়োজন হলে সরকার বা বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির কাছে সুপারিশ পাঠানো যাবে। পাশাপাশি স্থানীয় চাহিদা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনবোধে যেকোনো সরকারি কর্মকর্তা বা দপ্তর প্রধানকে কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন।
কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠকে বসবে। জরুরি পরিস্থিতিতে যেকোনো সময় সভা আহ্বান করা যাবে। পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ সভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা