ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
লিবিয়া থেকে এক মাসে দেশে ফিরলেন ৯২৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: এক মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি, যাদের তিন দফায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় এখনও অনেক প্রবাসী রয়েছেন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্যে, প্রথম ফ্লাইটে ৯ অক্টোবর দেশে ফিরেছেন ৩০৯ জন, দ্বিতীয় ফ্লাইটে ২৩ অক্টোবর ৩০৯ জন এবং তৃতীয় ফ্লাইটে ৩০ অক্টোবর ৩১০ জন প্রবাসী। লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বর্তমানে লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে অনেক বাংলাদেশি আটক রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার জানান, বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের প্রবাসীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। বিপদগ্রস্ত ও অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করছে।
দূতাবাসের সক্রিয় উদ্যোগের ফলে এই অভিবাসীদের জেল-জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর