ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে মিছিল: আ. লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থক মিছিলের ঘটনায় ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর, পিরোজপুর, ভোলা, ঢাকা, ব্রাক্ষণবাড়িয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী।
পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রুপায়ন টাওয়ারের সামনে মিছিলের পর পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে পৃথক আবেদন করে কারাগারে রাখার দাবি জানান। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানো ও রাষ্ট্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী আইনের অপরাধ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)