ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খাজার নতুন ইনিংস: ক্রিকেট থেকে রাজনীতিতে
স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার ৩৮ বছর বয়সী বাঁহাতি ওপেনার উসমান খাজা তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে নতুন ইনিংসের ইঙ্গিত দিয়েছেন। তিনি অ্যাশেজ সিরিজের পর ক্রিকেট থেকে অবসর নিতে পারেন এবং ধারাভাষ্যে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ‘ফক্স ক্রিকেট’-এর সঙ্গে চুক্তি অনুযায়ী খাজা সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিশ্লেষক হিসেবে কাজ করবেন, যেখানে থাকবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়, ডেভিড ওয়ার্নার ও ব্রেট লির মতো কিংবদন্তিরা।
ক্রিকেটের বাইরে সামাজিক কাজে নিয়মিত যুক্ত থাকার কারণে খাজার রাজনীতিতে যোগদানের জল্পনা আরও বাড়িয়েছে। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করেন এবং ইসরায়েলের আগ্রাসনে শিশুর মৃত্যুর ঘটনায় সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
খাজা বলেন, গাজার মানুষের জন্য আরও বেশি ত্রাণ পাঠানো উচিত, কারণ ইউক্রেনে বিপুল আর্থিক সাহায্য দেওয়া হলেও গাজার মানুষ খুব সীমিত সাহায্য পেয়েছে। পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণকারী খাজা অস্ট্রেলিয়াকে বহু-সাংস্কৃতিক দেশ হিসেবে দেখতে চান এবং ব্যক্তিগত জীবনে বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
রাজনীতিতে যোগদানের বিষয়ে খাজা সরাসরি মন্তব্য করেননি, তবে বলেছেন যে খেলাধুলার মাধ্যমে তিনি অনেক রাজনীতিবিদকে চিনেছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল