ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফের ইবতেদায়িতে মিড ডে মিল ও বৃত্তি চালু
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক। তিনি জানিয়েছেন, এবার ইবতেদায়িতে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল ও উপবৃত্তি চালু করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি বন্ধ ছিল, তবে এবার শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।”
চেয়ারম্যান মিঞা নূরুল হক বলেন, মাদরাসা স্থাপন ও পাঠদান অনুমতির শর্ত শিথিল করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য আলেম হয়ে উঠতে পারে। তিনি আরও জানান, সিলেবাসের সমস্যা সমাধান এবং নতুন পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা চালু করা হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগে মাদরাসার শিক্ষিতরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তবে আমরা এই অবিচার সমাধানে কাজ করছি। ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ ও বিভিন্ন শিক্ষাবিদদের উপস্থিতি ছিল, যারা মাদরাসা শিক্ষার উন্নয়নে সমর্থন জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত