ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
যানজটের ছায়ায় লুকানো ভয়াল বাস্তবতা : ৮৬ হাজার প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক :গত ১১ বছরে দেশে ৬২ হাজার ৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬ হাজার ৬৯০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৫৭ জন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘যাত্রী অধিকার দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সড়কে প্রাণহানি এখন এক ভয়াবহ বাস্তবতা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গণপরিবহন খাতে উন্নয়ন ও সংস্কার অত্যন্ত জরুরি।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের হিসাবে শুধু ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। এর বার্ষিক আর্থিক ক্ষতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা। জ্বালানি অপচয়ের কারণে ক্ষতি আরও ১১ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, দীর্ঘ যানজটে আটকে থাকার ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। যানজটের বিরক্তি থেকে সংসার ভাঙার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ ও স্নায়বিক ক্ষতির অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত যানজট দায়ী।
তিনি আরও উল্লেখ করেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন যাত্রী ও নাগরিক সমাজের মতামত উপেক্ষা করে প্রণীত হওয়ায় কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। উন্নত গণপরিবহন ব্যবস্থা না থাকায় মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশার মতো ছোট যানবাহন প্রধান পরিবহনে পরিণত হয়েছে। প্রাইভেট পরিবহনের ওপর নির্ভরশীল মানুষের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে।
সভায় বক্তারা বলেন, বিগত সরকারের দুর্নীতি ও ভুল নীতির কারণে যানজট নগর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। অথচ অন্তর্বর্তী সরকারও এখনও কোনো কার্যকর সংস্কারমূলক উদ্যোগ নেনি। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে সড়কে প্রাণহানি রোধ ও যানজট নিরসনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)