ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সোয়াসে হামলা হলেও নিরাপদ মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা পূর্ণভাবে নিশ্চিত করা হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে হাইকমিশন ফেসবুক পেজে জানিয়েছে, মাহফুজ আলম লন্ডনে দুইটি অনুষ্ঠানে অংশ নেন। প্রথম অনুষ্ঠানটি ছিল ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান এন্ড ওরিয়েন্টাল স্টাডিজে বিকেল ৪টায়, যা বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরের পূর্তিতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় কার্যক্রম স্থগিত রেখে আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের সামনে স্লোগান দেন, তবে মাহফুজ আলমের গাড়ির কোনো সমস্যা হয়নি।
হাইকমিশন জানায়, সোয়াসের অনুরোধে পুলিশ আগেভাগে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়। অনুষ্ঠানস্থলে প্রবেশের পর পার্কিং এলাকায় থাকা গাড়িতে কিছু দুষ্কৃতকারী ডিম নিক্ষেপ করে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন। পরে দুইটি খালি গাড়িতে দুষ্কৃতকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এবং ডিম নিক্ষেপ করতে চেষ্টা করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইকমিশন আরও জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা