ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাতি হিসেবে আমরা সুবিধাবাদী!
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতি হিসেবে আমরা বরাবরই সুবিধাবাদী ও স্বার্থপর। শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।
নুর তার পোস্টে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে হাবিব বলেন, “যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার ভাবুন তো যে ছেলের জন্য আমরা ভোট দিতে যাচ্ছি, সেই ছেলেটিকে কেন এত বড় অসম্মান দেখানো হলো? ছাত্রদলের ভিতরে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু যারা আন্দোলনে ছিল এবং ফ্যাসিস্ট পতনের জন্য ভোট এনেছে, তাদের অবহেলা কেন করা হলো?”
ডাকসু নির্বাচনে নুরের দল থেকে প্রার্থী হওয়া ভিপি বিন ইয়ামিন মোল্লা মাত্র ১৩৬ ভোট পেয়েছেন। হাবিবের মন্তব্যও মূলত এই প্রসঙ্গকে কেন্দ্র করে।
ভিডিও শেয়ার করে নুর লিখেছেন, “জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই তাদেরও ভুলে যাই।” নুরের পোস্টে নেটিজেনরা তাদের মতামত জানিয়েছে। কেউ লিখেছেন, “বিন ইয়ামিন মোল্লা ভাইয়ের জন্য কষ্ট লাগলো, তিনি আরও বেশি ভোট পেতে পারতেন।” অন্য কেউ মন্তব্য করেছেন, “জুলাইয়ে সবাই লড়েছে, কাউকে আলাদা করার সুযোগ নেই।”
নেটিজেনরা সাধারণত মনে করেন, ইয়ামিন মোল্লার ত্যাগ ও অবদানের তুলনায় ডাকসু নির্বাচনে তার সঠিক মূল্যায়ন হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা