ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
নেপালে কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অবশেষে কারফিউ ও সব ধরনের চলাচল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই সরকার এ সিদ্ধান্ত জানায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সকাল থেকেই রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও দীর্ঘ রুটের বাস চলাচল শুরু হয়। গঙ্গাবু বাস টার্মিনাল থেকেও শুক্রবার রাতেই কয়েকটি যানবাহন ছেড়ে যায়। উপত্যকাজুড়ে রাস্তায় মানুষের চলাচল চোখে পড়ার মতো বেড়েছে।
শুক্রবার রাতে শিতল নিবাসে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের উপস্থিতিতে শপথ নেন সুশীলা কার্কি। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া তিনি আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দায়িত্বে থাকবেন।
সরকারি সূত্র জানিয়েছে, সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের আন্দোলন সহিংস রূপ নেয়। ব্যাপক হতাহতের ঘটনার পর তীব্র চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা