ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাতের মাত্রা আগামী কয়েক দিন ধরে আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা এই লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে। ঢাকাতেও দিনভর মেঘলা আকাশ ও মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের কারণে আশপাশের বাতাস ওই অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত করছে, যা বৃষ্টিপাত বাড়াচ্ছে। বর্ষাকালে বঙ্গোপসাগরে এমন লঘুচাপের সৃষ্টি সাধারণ।
গতকাল রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি