ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে। নির্বাচন যাতে না হয়, এর জন্যে বাধা সৃষ্টি করা হচ্ছে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন যাতে না হয়, এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি বলব আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে প্রকাশ করুন, পিআরসহ সব কিছু দেখান। আমাদের আপত্তি নেই। তবে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে দেশের অস্থিতিশীলতা বাড়বে এবং সেই সুযোগে আধিপত্যবাদী শক্তি ক্ষমতায় আসবে। আর এই শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি, নেতাকর্মীরা শহীদ হয়েছেন, ছাত্ররাও শহীদ হয়েছেন। জুলাই-আগস্টে যে আন্দোলন হয়, তার মূল উদ্দেশ্য ছিল স্বৈরতন্ত্রের অবসান। স্বৈরতন্ত্র বিদায় হলে গণতন্ত্রের জ্ঞান আসে, আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য।
তিনি দাবি করেন, সাবেক সরকার তিনটি নির্বাচন করেছে, কিন্তু তা নির্বাচনের মানদণ্ড পূরণ করেনি। তিনি বলেন, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন। যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হব। বাংলাদেশকে রক্ষা করতে হলে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প নেই। আমি বিশ্বাস করি, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন সবকিছুর ফয়সালা দেবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী এবং অন্যান্যরা। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল্লাহ সিদ্দিকী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা