ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আওয়ামী লীগের শাসনামলে জবাবদিহিতা-গণতন্ত্র অনুপস্থিত ছিল’
আওয়ামী লীগের শাসনামলে দেশে জবাবদিহিতা ও গণতন্ত্র অনুপস্থিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা উন্নয়নের নামে শত শত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া অবস্থায় ঠেলে দিয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়ার সাধুরবাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন মঈন খান।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে বিদায় করা সম্ভব হয়েছে। আজ আবারও আমরা নতুনভাবে মুক্ত হয়েছি। সেই বিজয় ধরে রাখতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা জরুরি। যারা দেশ চালাবে, তাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়নের নামে সাইনবোর্ড টাঙিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঈন খান আরও বলেন, তারা লুটপাট ছাড়া কিছু করেনি। আর সেই লুটপাটের কারণেই দেশ দেউলিয়া হয়ে পড়েছে।
বিএনপির আদর্শ তুলে ধরে তিনি বলেন, দলটি সবসময় ঐক্য ও সহমর্মিতার রাজনীতি করে। হিংসা, বিদ্বেষ, সংঘাত, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।
এ সময় সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এম ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া শামিম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়া ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব