ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাকসু ভোটে ফলাফল দেরিতে শিক্ষার্থীদের ক্ষোভ, কমিশনের ওপর চাপ
নিজস্ব প্রতিবেদক :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে স্লোগান দেন।
শিবির-সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম মাজহার বলেন, “২১টি হলের ভোট গণনা শেষ হলেও এখনও জাকসুর ভোটগণনা শুরু হয়নি। এটি জাকসু বন্ধ করার পাঁয়তারা। দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা করে ফলাফল দিতে হবে।”
স্বতন্ত্র সহসভাপতি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “ভোটের পর এক দিন পেরিয়ে গেলেও ফলাফল দিতে পারছে না নির্বাচন কমিশন। এটি প্রমাণ করে, নির্বাচন কমিশন ব্যর্থ। প্রশাসনকে স্পষ্ট বলছি—ফলাফল দিতে হবে, নয়তো শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।”
অধ্যাপক ড. সুলতানা আক্তারও অভিযোগ করেছেন, নির্বাচনের অব্যবস্থাপনার কারণে সহকর্মীর মৃত্যু ঘটেছে। প্রশাসন ও নির্বাচন কমিশন এখন জরুরি বৈঠকে বসেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি