ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম
দুদকের সাবেক দুই কমিশনারসহ ১২ কর্মকর্তাকে তলব
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের ঘটনায় নীতিমালা ভঙ্গের অভিযোগে দুদক সাবেক দুই কমিশনারসহ সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ নেওয়া হচ্ছে।
দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, সাবেক কমিশনার জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সচিব এম এ কাদেরকে ১৭ সেপ্টেম্বর তলব করা হয়েছে।
আইডিআরএর সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খানকে ১৮ সেপ্টেম্বর তলব করা হবে।
সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে ২১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (প্রথম পর্যায়)’ প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রকল্প অনুযায়ী, ধানমন্ডির ১৩ নম্বর (নতুন ৬/এ) সড়কের ৬৩ নম্বর প্লটে নির্মিত ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০ শতাংশ (১২টি) সরকারি ও ৪০ শতাংশ (৬টি) বেসরকারি কোটায় বরাদ্দযোগ্য ছিল।
অভিযোগ রয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় সচিব পদমর্যাদার এ ১২ কর্মকর্তাকে ‘পুরস্কারস্বরূপ’ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।
গত ৫ মে একটি বেসরকারি টিভি চ্যানেল এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে। এরপর ১২ মে প্রাথমিক অনুসন্ধানে দুদক অনিয়মের সম্ভাব্যতা পায়।
প্রকল্পের ধানমন্ডি-৬, ৬৩ নম্বর প্লট মূলত সরকারি খাস জমি, যার বাজারমূল্য অত্যন্ত উচ্চ। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জমিটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে হস্তান্তর করে সেখানে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়।
ভবনটিতে দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট এবং নিচতলা ও দুই তলা গাড়ি পার্কিং রয়েছে। ডুপ্লেক্স ফ্ল্যাট দু’টি বরাদ্দ পান দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক। বাকি ১০টি ফ্ল্যাট বরাদ্দ হয় অন্যান্য সচিব পর্যায়ের কর্মকর্তাদের নামে। জুলাই মাসের শুরুতে দুদক এই অনুসন্ধান শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ