ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
পুলিশ প্রশাসনে রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। এদের মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি (অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) এবং বাকিরা পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে এসব কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
উচ্চপদস্থ কর্মকর্তাদের এ রদবদলকে পুলিশ প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ বদলির মাধ্যমে মাঠ প্রশাসনে নতুন গতি আসবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বয় আরও শক্তিশালী হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত ছিলেন। এ কারণে তাদের বদলিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তাদের নতুন কর্মস্থলের তালিকা প্রজ্ঞাপনের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
বদলি হওয়া ১৪ কর্মকর্তার তালিকা দেখতে এখানেক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট