ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাহাজশিল্পে বিনিয়োগ উৎসাহে সরকারের নতুন সিদ্ধান্ত
ন্যূনতম পাঁচ হাজার বিডব্লিউটি ধারণক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদ মনে করে এই অব্যাহতির ফলে দেশের সরকারি ও বেসরকারি খাত থেকে জাহাজ কেনার আগ্রহ বাড়বে। পাশাপাশি সমুদ্রগামী জাহাজশিল্পকে উৎসাহিত করা, বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান বাড়ানোই এর লক্ষ্য।
উল্লেখ্য, এখন থেকে পাঁচ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানিতে আরোপণীয় ৭.৫ শতাংশ মূসক থেকে অব্যাহতি কার্যকর হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল