ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কুড়িলে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। কয়েকদিন আগেও একই দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কয়েকশ শ্রমিক হঠাৎ করে কুড়িল-বাড্ডা সড়কে নেমে এসে যান চলাচল বন্ধ করে দেন। ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ইউরোজোন ফ্যাশনের প্রায় ৫০০-৬০০ কর্মী ইনকামিং ও আউটগোয়িং সড়ক দুটোই অবরোধ করে রেখেছে। এতে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া এয়ারপোর্ট রোড ও ঢাকা-উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনে প্রায় ২০০ শ্রমিক অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি