ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাবিতে কারচুপির অভিযোগে ১ ঘণ্টা ভোট স্থগিত
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোটগ্রহণ এক ঘণ্টার জন্য স্থগিত ছিল। কেন্দ্রের অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগের কারণে এই বিরতি তৈরি হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ভোট কারচুপির অভিযোগ জানিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এসময় সকল ভোটার ও নারী প্রার্থীকে কেন্দ্র থেকে বের করা হয়। এর ফলে হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।
শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, “মেয়েদের হলে ছেলেরা ঢুকলে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। সে দ্বিতীয় তলায় চলে গিয়েছিল, তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।”
নির্বাচন কমিশনের সদস্য সচিব জানিয়েছেন, “কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তবে তা ভোটগ্রহণের কার্যক্রমে বিশেষ প্রভাব ফেলেনি। আমরা পুনরায় ভোটগ্রহণ শুরু করেছি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত