ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
চার্লি কার্ক হত্যায় তারেক রহমানের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ডানপন্থী যুবরাজনীতির জনপ্রিয় মুখ এবং সংগঠক চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান লিখেছেন, চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। একটি গণতান্ত্রিক সমাজে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কাউকে কখনোই সহিংসতার শিকার হতে হবে না। ধর্ম, মতাদর্শ কিংবা দৃষ্টিভঙ্গি—যাই হোক না কেন, এভাবে ঘৃণ্যভাবে কারও জীবন শেষ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।
এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে ‘আমেরিকান কামব্যাক ট্যুর’ নামে পরিচিত ১৫-স্টপ ভ্রমণমূলক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন কার্ক। হঠাৎ তার মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই মারা যান ৩১ বছর বয়সী এই নেতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিটি প্রায় ২০০ মিটার দূর থেকে ছোড়া হয়েছিল।
এ ঘটনার নিন্দা জানিয়ে এবং চার্লির জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন চার্লি কার্ক। সরাসরি শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি মার্কিন রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও অভিবাসন ইস্যুতে খোলামেলা ব্যাখ্যা দিতেন। এসব প্রশ্নোত্তরের ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ত। সুবক্তা ও বিচক্ষণ যুবক হিসেবে এভাবেই ব্যাপক পরিচিতি পান তিনি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা