ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দলগুলোর জয়জয়কার
স্পোর্টস ডেস্ক: তিন বছর পর শুরু হওয়া জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের খেলায় স্বাগতিক দলগুলো দাপট দেখিয়েছে। গত ৩০ আগস্ট মুন্সিগঞ্জে উদ্বোধনের পর দশ দিনের বিরতি দিয়ে আজ একযোগে ১৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়। ১৫টি ম্যাচের মধ্যে ৯টি হোম দল জয়লাভ করেছে।
কুমিল্লা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, রাঙামাটি, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহী তাদের নিজ নিজ মাঠে জয় পেয়েছে। এই দলগুলোর বিপক্ষে হেরেছে যথাক্রমে ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, বান্দরবান, লক্ষীপুর, চাপাই নবাবগঞ্জ, পাবনা ও বগুড়া। অন্যদিকে, অ্যাওয়ে দলগুলোর মধ্যে নওগাঁ ও ময়মনসিংহ ১-০ গোলের ব্যবধানে জয়পুরহাট ও মানিকগঞ্জকে পরাজিত করেছে।
আজ অনুষ্ঠিত ১৫টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ ড্র হয়েছে। রাজবাড়ী-শরীয়তপুর এবং টাঙ্গাইল-নেত্রকোণা ১-১ গোলে ড্র করে। শেরপুর-সিরাজগঞ্জের ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং গাজীপুর-জামালপুরের ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থাকে।
উল্লেখ্য, এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। দুই ম্যাচের ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে এবং যদি দুই ম্যাচ সমতা থাকে, তবে টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হবে।
প্রাথমিক পর্বের জয়ী ৩২টি দল আবার আরেক দফায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহে এএফসি সভাপতির উপস্থিতিতে ফাইনাল আয়োজন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)