ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইসি কর্মকর্তারা দ্রুত পৃথক সার্ভিস কমিশন চায়
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের কর্মকর্তারা দ্রুত পৃথক সার্ভিস কমিশন গঠন ও জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হওয়ার অধিকার চান।
বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন (বাইকঅএ)-এর আহ্বায়ক কমিটির সভায় এই দাবিগুলো উত্থাপিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় কর্মকর্তারা বলেন, তারা জাতীয় নির্বাচনের দায়িত্বেও নিজেদের নিয়োগ দেখতে চান, যা আগে কেবল উপ-নির্বাচনগুলোতে সীমিত ছিল।
বর্তমানে জেলা প্রশাসকরা জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সহায়ক হিসেবে কাজ করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে বাইকঅএ’র কর্মকর্তারা চাইছেন, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় কমিশনের নিজস্ব কর্মকর্তারাই প্রধান দায়িত্ব পালন করুক।
কর্মকর্তাদের দাবি:
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব প্রদান।
২. পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন।
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন–২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি