ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়ায় মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৬১৮টি, যা চূড়ান্তভাবে ২০ অক্টোবর ঘোষণা করা হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই খসড়া সংখ্যা প্রকাশ করেন। তিনি জানান, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।
প্রতি কেন্দ্রে পুরুষদের জন্য ৬০০ জন ধরে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ রাখা হয়েছে। নারীদের জন্য প্রতি কেন্দ্রে ৫০০ জন ধরে মোট ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে মোট ভোটকক্ষ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যা আগের নির্বাচনের ২ লাখ ৬১ হাজার ৪৭২টির থেকে কম।
আখতার আহমেদ জানান, খসড়া তালিকার ওপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১২ অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা ২০ অক্টোবর প্রকাশিত হবে।
নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে সংসদ নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা