ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিবির-জোটের বিজয়ী প্রার্থীরা মিছিল না করার সিদ্ধান্ত নিলেন
নিজস্ব প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন। অন্যদিকে ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ভরাডুবির শিকার হয়েছেন।
ফল ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে থাকলেও কোনো সংঘাত হয়নি। এমন পরিস্থিতিতে বিজয়ী হওয়া সত্ত্বেও সারা দেশে কোথাও মিছিল না করার নির্দেশ দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, শিক্ষার্থীরা জয়ী হয়েছে, তবে সারা দেশে কোনো মিছিল হবে না। বিজয়কে মহান রবের নিকট সিজদার মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করা হবে। তিনি আরও বলেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে থামা যাবে না এবং প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা