ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশি সিনেমায় কাজ করতে চান কিরণ রাও
বিনোদন ডেস্ক: দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়োজিত আন্তর্জাতিক প্রোডিউসিং ল্যাব ‘ডক প্রোডিউসিং সাউথ’-এ অংশ নিয়ে বাংলাদেশি সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলিউড নির্মাতা ও প্রযোজক কিরণ রাও। ভারতের দিল্লিতে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন গুপী বাঘা প্রোডাকশনসের আরিফুর রহমান আরিফ।
এই আয়োজনে দক্ষিণ এশিয়াসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাধীন তথ্যচিত্র নির্মাতা ও প্রযোজকেরা একত্রিত হয়ে বিভিন্ন কর্মশালা ও আলোচনায় অংশ নেন। চিত্রনাট্য, বাজেট পরিকল্পনা, প্রজেক্ট প্রেজেন্টেশন, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ছিল আলোচনার মূল বিষয়।
আরিফুর রহমান আরিফ জানান, "এই ল্যাব দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্রের জন্য এক বিশাল সুযোগ। এখানে ভিন্ন দেশ ও সংস্কৃতির নির্মাতাদের সঙ্গে কাজ করার, ভাবনার আদান-প্রদানের দারুণ সুযোগ হয়েছে। এই প্রজেক্ট ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার স্বাধীন নির্মাতাদের জন্য কাজের পথ সহজ করে দেবে।"
আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও, যিনি ‘ধোবি ঘাট’ ও ‘লাপাতা লেডিস’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন, এই আয়োজনে আরিফুর রহমানের সঙ্গে বিস্তারিত আলাপ করেন। সেখানেই তিনি বাংলাদেশি সিনেমা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আরিফ আরও জানান, "কিরণ রাও জানিয়েছেন, ভবিষ্যতে সুযোগ পেলে তিনি বাংলাদেশে আসতে চান। এখানকার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করতে চান। আমাদের আলোচনায় যৌথ প্রজেক্ট নিয়েও কথা হয়েছে। বিস্তারিত এখনই প্রকাশ করছি না। সময় হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।"
কিরণ রাও দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্রগুলোর আন্তর্জাতিক পরিবেশনায় সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম