ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জেড গ্রুপের শেয়ারে মুনাফা তোলার মহাযজ্ঞ
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বড় পতন দেখ গেছে। দিনের শেষে লেনদেনও কমেছে টাকার অংকে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচকের এই নিম্নমুখী প্রবণতার মধ্যে জেড গ্রুপের ডজনের বেশি কোম্পানির শেয়ার থেকে মুনাফা তোলার হিড়িক দেখা গেছে।
কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, আমরা টেকনোলোজিস, সাফকো স্পিনিং, জাহিন টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, জিবিবি পাওয়ার, এইচআর টেক্সটাইল, বিআইএফসি, ইউনিয়ন ব্যাংক এবং আমরা নেটওয়ার্কস। আজ এসব প্রতিষ্ঠান থেকে মুনাফা তোলার কারণে বিক্রির চাপ বেড়ে যায়। যে কারণে কোম্পানিগুলোর এক চেটিয়া দরপতন ঘটে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট ফাইন্যান্সর। আজ কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পযসা থেকে ২ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে আরামিট সিমেন্টের। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৬.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পযসা থেকে ১৩ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে সাফকো স্পিনিংয়ের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৬.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা থেকে ১৫ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৭২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- জাহিন টেক্সটাইলের ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ২ টাকা ৪০ পযসা বা ৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬০ পয়সা বা ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৪ টাকা ৮০ পয়সা বা ৫.৩৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪০ পয়সা বা ৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ টাকা ৩০ পয়সা বা ৪.৯৪ শতাংশ, বিআইএফসির ২০ পযসা বা ৪.৮৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৪.৭৬ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের ১ টাকা ১০ পয়সা বা ৪.৭৪ শতাংশ দর কমেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি