ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং ভবিষ্যতের জন্য এটি একটি মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ডাকসু নির্বাচন একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এটি ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ডাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচন একই রকম নয়। তবে এই ভোট একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে। তিনি আরও বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জাতীয় নির্বাচন আয়োজনেও কোনো জটিলতা হবে না।”
উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে নির্বিঘ্ন নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় রয়েছে বলেও তিনি দাবি করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি