ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নুরাল পাগলার মরদেহ তুলার নির্দেশদাতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের ঘটনায় নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ। মামলার তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার নাম উঠে আসে। তার নির্দেশেই নুরাল পাগলার মরদেহ উত্তোলন করা হয়েছিল।
পুলিশ জানায়, লতিফ মোল্লা শুধু মরদেহ উত্তোলনই নয়, নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম ও হত্যাকাণ্ডের মামলারও আসামি। সোমবার রাতে মাণিকগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে, বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে। একই মামলায় অভি মণ্ডল রঞ্জু (২৯) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বাসিন্দা।
এদিকে সোমবার গভীর রাতে নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা