ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাহিত মাদকের বড় উৎস হিসেবে আরাকান আর্মিকে চিহ্নিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর দাবি, সংগঠনটি টিকে আছে মূলত মাদক বিক্রির মাধ্যমেই।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে। বর্তমানে বিভিন্ন নতুন ধরনের মাদকও দেশে প্রবেশ করছে এবং হোটেলগুলোতে এর বিস্তার ঘটছে। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেন তিনি।
উপদেষ্টা জানান, আরাকান আর্মি মিয়ানমারের সীমান্ত দখলে নিয়েছে এবং তাদের প্রধান আয়ের উৎস হলো মাদক ব্যবসা। তবে সম্প্রতি তারা কৃষির দিকে ঝুঁকছে। এতে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি ইলিশের প্রজনন কমে যাওয়া নিয়েও কথা বলেন। উৎপাদন বাড়াতে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষিত সমাজের প্রতিনিধি। এখানকার ভোট গ্রহণ প্রক্রিয়া জাতীয় নির্বাচনের সঙ্গে পুরোপুরি এক নয়, তবে এটি একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে। তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কাজ করছি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি