ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তারেক রহমান বলেন, গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সেটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলকে ডেকেছে। যেসব বিষয়ে বিএনপি একমত হতে পারেনি, সেসব বিষয়ে জনগণের ওপর আস্থা রাখা উচিত। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা সরকার গঠন করতে সক্ষম হলে কিসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করা হবে, তা আড়াই বছর আগে উপস্থাপন করেছি।’
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন সহজ হবে বলে যারা মনে করছেন, তেমন নয়। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।
তারেক রহমান যোগ করেন, বিগত এক যুগে মানুষের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার ও জবাবদিহি ধ্বংস করা হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)