ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চোরের মায়ের বড় গলার দিন শেষ: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ‘চোরের মায়ের বড় গলার’ দিন শেষ। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।
সারজিসের পোস্টে বলা হয়েছে, পঞ্চগড়ে একটি মতবিনিময় সভায় তিনি তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপির নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত বলে সতর্ক করেছিলেন। এবার তিনি জানান, এটি প্রমাণ করার চ্যালেঞ্জ দিলে তাদের মুখ দেখার মতো অবস্থা থাকবে কিনা তা ভাবতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ এবং তিনি নিজেও নেতাদের অবৈধ কার্যকলাপ এবং উপার্জনের পরিমাণ সম্পর্কে জানেন।
সারজিস আরও উল্লেখ করেছেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাক, রাতের আঁধারে অবৈধ ড্রেজিং মেশিনে বালু ও পাথর উত্তোলন, টেন্ডারবাজি, বিভিন্ন প্রজেক্ট এবং জেলার বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় সব তথ্য প্রকাশ করা হবে।
তিনি বলেন,কে কাকে দিয়ে কী করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত—সব প্রমাণ আছে। তিনি সতর্ক করে দেন, সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে, শুধু সময়ের অপেক্ষা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা