ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শহীদ খান ও স্ত্রীর আয়কর বিষয়ে গোয়েন্দা তল্লাশি
নিজস্ব প্রতিবেদক :সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং তার স্ত্রীর আয়কর ফাঁকির বিষয়ে তদন্ত শুরু করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এই তদন্তের অংশ হিসেবে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের উর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছেন, ইতোমধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। তথ্য হাতে পেলে তাদের আয়কর নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে। আয়কর ফাঁকি হয়েছে কি না, তা নির্ধারণের জন্য টিম কাজ করছে।
এদিকে, সাবেক সচিব শহীদ খানকে সোমবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শিবিরে গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৮ আগস্ট ডিআরইউয়ে ‘মঞ্চ-৭১’ অনুষ্ঠানের পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় শহীদ খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা