ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠন ও শক্তিশালী করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরও দৃঢ় ও শক্তিশালী করতে হবে।”
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহাসচিব আরও জানান, দেশকে ফ্যাসিস্টমুক্ত করে নতুন করে গড়ে তুলতে দীর্ঘ ৪৭ বছর ধরে সংগ্রাম করে আসছে বিএনপি। আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কাজ করবে দল।
এদিন সম্মেলনের উদ্বোধনীতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জেলা সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব স্থানীয় বিএনপিকে সংগঠিত করার পাশাপাশি ঠাকুরগাঁওকে সমৃদ্ধ ও শক্তিশালী জেলা হিসেবে প্রতিষ্ঠা করবে।
সাত বছর আট মাস পর আয়োজিত এ জেলা সম্মেলনে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে নতুন জেলা নেতৃত্ব নির্বাচন করবেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)