ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
এশিয়া-মধ্যপ্রাচ্যের ইন্টারনেটে ধীরগতির কারণ যা জানা গেল
তথ্য প্রযুক্তি ডেস্ক: লোহিত সাগরে সাবমেরিন ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইন্টারনেট সেবায় গুরুতর ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশের নেটওয়ার্ক ধীরগতির বা অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত এবং ডু নেটওয়ার্কেও একই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে। নেটব্লকসের মতে, সৌদি আরবের জেদ্দার নিকটবর্তী এলাকায় ক্যাবল সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। তবে কীভাবে বা কার কারণে এই ক্ষতি হলো, তা এখনো জানা যায়নি।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা আজুর ব্যবহারকারীরা ধীরগতির সমস্যা অনুভব করতে পারেন। লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু ট্র্যাফিকের গতি কমেছে। তবে বিকল্প নেটওয়ার্ক রুট ব্যবহার করার কারণে সম্পূর্ণ সেবা বন্ধ হয়নি।
মাইক্রোসফটের একটি বিবৃতিতে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যের রুট হয়ে যাওয়া কিছু ট্র্যাফিকে বিলম্ব বৃদ্ধি পেতে পারে। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়বে না।”
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুর, অ্যামাজনের এডব্লিউএস-এর পরেই অবস্থান করছে। এই কারণে লোহিত সাগরের সাবমেরিন ক্যাবল ক্ষতির বিষয়টি বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)