ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন উপেক্ষিত, ক্ষুব্ধ জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক আলাস্কা বৈঠক নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, বৈঠকে ইউক্রেনকে উপেক্ষা করা আসলে রুশ প্রেসিডেন্টেরই কূটনৈতিক সাফল্য।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, জেলেনস্কি এবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেন, “আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প যা দিয়েছেন, তা-ই পুতিন চাইছিলেন। তার প্রবল ইচ্ছা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বসা এবং সেটিই তিনি পেলেন।”
তিনি জানান, গত ১৫ আগস্ট অনুষ্ঠিত ওই বৈঠক থেকে ইউক্রেনকে বাদ দেওয়া হতাশাজনক। জেলেনস্কির ভাষায়, “পুতিন আমার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে বিশ্বকে দেখাতে চায়। এটা আমাদের জন্য দুঃখজনক।”
এদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে মস্কোর ওপর আরও চাপ সৃষ্টি করার আহ্বান জানান তিনি। সম্প্রতি রুশ তেল আমদানির কারণে ভারতকে অতিরিক্ত শুল্কের আওতায় আনে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে সমর্থন জানিয়ে জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশকেও সমালোচনা করেন যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে।
রাশিয়ার সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুদ্ধ চলাকালে তিনি মস্কো যেতে প্রস্তুত নন। বরং প্রস্তাব দেন, চাইলে পুতিন কিয়েভে আসতে পারেন। তবে তিনি নিজেই স্বীকার করেন, রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে আসায় এ ধরনের বৈঠকের সম্ভাবনা নেই।
তার ভাষায়, “আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও হামলার মুখে থাকাকালে আমি মস্কো যেতে পারি না। পুতিনও সেটা জানেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে যান।”
জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়—যেকোনো আলোচনায় তিনি প্রস্তুত, তবে রাশিয়ায় নয়। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, পুতিনকে বিশ্বাস করা যাবে না, কারণ তিনি “যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছেন।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের