ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক :ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।”
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, নির্বাচন যথাসময়ে, সংবিধান অনুযায়ীই হবে এবং নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অংশীজনকে আহ্বান জানানো হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনে অবদান রাখার জন্য।”
এই ঘোষণার মাধ্যমে নির্বাচনকালীন রাজনৈতিক প্রক্রিয়া আরও গতি পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)