ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
হাটহাজারীতে মাদরাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদরাসাকে অবমাননা এবং ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ৬ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র্যালি হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মসজিদ ও মাদরাসার দিকে অশোভন অঙ্গভঙ্গি করে এবং তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে মাদরাসার ছাত্ররা সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। এতে হাটহাজারী মাদরাসার শতাধিক ছাত্র গুরুতর আহত হয়।
জামায়াত নেতার ভাষ্য অনুযায়ী, এই বর্বরোচিত হামলা দেশের অন্যতম প্রাচীন দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসার মর্যাদা ও ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত। ঘটনাটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং মসজিদ-মাদরাসার মতো পবিত্র স্থানে উসকানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ধর্মীয় স্থানকে অপমান এবং এমন সহিংস ঘটনা সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা। ইসলাম শান্তি, সংযম ও সহনশীলতার শিক্ষা দেয়। সব পক্ষকে উত্তেজনার বদলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।ঘটনার দৃষ্টান্তমূলক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা