ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
মোবাইল-ইন্টারনেট সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
ডুয়া নিউজ : মোবাইলের ভয়েস কল এবং ইন্টারনেট-সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এই খাতে কর বাড়ানো হলে এনবিআর ঘেরাও এবং ইন্টারনেট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। রোববার (১২ জানুয়ারি) এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন অ্যাসোসিয়েশনের কর্মীরা।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই আয়োজনে যোগ দিয়ে সংহতি জানিয়েছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট-সেবায় যুক্ত অন্যান্য সংস্থাও। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশে ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম।
মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারকে বলছি, আপনি ৩০০, ৪০০, ৫০০ কোটি টাকার লোভ কইরেন না। এই ছ্যাঁচড়ামি বাদ দেন। এগুলো করে সাধারণ জনগণকে কষ্ট দিয়েন না। যদি দেশের সমগ্র জনগণকে ইন্টারনেট-সেবার মধ্যে আনতে পারেন, ভ্যাট কমিয়ে আনতে পারেন, এনবিআরের দৌরাত্ম্য কমাতে পারেন, এনবিআরকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, আমি কথা দিচ্ছি, ২০২৫-২৬ অর্থবছরে আপনি ২০ হাজার কোটি টাকার রাজস্ব অর্জন করতে পারবেন।’
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘যদি আপনি এই ৩০০-৫০০ কোটি টাকার জন্য এগুলো করেন। ইন্টারনেট গ্রাহক কমে যাবে। জনগণকে কষ্ট দেবেন, আপনি রাজস্বও ভালো পাবেন না। মাঝখান থেকে কিছু রাজস্ব কর্মকর্তার পকেট ভারী হবে।’
কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজকে এভাবে যেমন দাঁড়িয়েছি, এনবিআরেও যাব। প্রয়োজন হলে সচিবালয় ঘেরাও করব। ব্যাটারিওয়ালারা যদি সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, আর যাঁরা দেশের ১৮ কোটি মানুষের সেবা প্রদান করেন, তাঁরা কেন পারবেন না! তারা চাইলে সরকার পরিবর্তন করে দিতে পারেন। প্রয়োজন হলে আমরা ইন্টারনেট শাটডাউন করে দেব।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে প্রায় ১০০ পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মোবাইল ফোন ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের খরচে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ৩৯ শতাংশের পরিবর্তে ৪২ দশমিক ৪৫ শতাংশের বেশি দিতে হবে। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ইন্টারনেট বিল বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু