ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাজবাড়ীর ঘটনার তদন্ত চলছে, পাঁচজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “রাজবাড়ীর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। আমরা ইতিমধ্যে পাঁচজনকে আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।”
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে। তবে আমরা এটিকে দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার চেষ্টা করছি।”
রাজবাড়ীর ঘটনার সময় ডিসি ও এসপিকে দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “কে দোষী আর কে নয়, সেটা তদন্তের পরেই বলা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে সরিয়ে দেওয়া মানে তদন্তের গুরুত্বকে খাটো করা। তদন্তে যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকে হুমকি ছড়ানো হলেও কেন এই মব ঠেকানো গেল না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আমরা ব্যর্থ হইনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি, কারণ সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে।”
এছাড়া নির্বাচনে সহিংসতা ও অস্থিরতা জনগণের অংশগ্রহণ ব্যাহত করবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনের দিকে মনোযোগী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। তারা নিজেরাই ভোটকেন্দ্রে যাবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি