ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ফোনে চন্দ্রগ্রহণের সুন্দর ছবি তোলার কৌশল
তথ্য প্রযুক্তি ডেস্ক: আজ রাত থেকে শুরু হচ্ছে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে। এই চন্দ্রগ্রহণ আগামী ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে এবং মোট সময়কাল হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণের সূচনা হবে।
এই অনন্য দৃশ্য আপনি চাইলে নিজের স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ফ্রেমবন্দি করতে পারেন। তবে স্পষ্ট ও দারুণ ছবি তুলতে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা জরুরি।
চন্দ্রগ্রহণের ছবি তোলার টিপস
লম্বা ফোকাল লেন্স ব্যবহার করুন: ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার ক্ষেত্রে লেন্স বদলিয়ে দীর্ঘ জুম ব্যবহার করলে ভালো ছবি পাওয়া যাবে।
স্মার্টফোনে ছবি: যদিও ফোনে খুব বেশি জুম নেই, তবুও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা সম্ভব।
ক্যামেরা সেটআপ: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রায় ৯০ মিনিট স্থায়ী হবে। ৪০০ এমএম লেন্স আদর্শ হলেও ২০০-২৫০ এমএম লেন্সেও ছবি তোলা যায়, কিছু ক্রপ প্রয়োজন হতে পারে। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরায় সম্পূর্ণ জুম ব্যবহার করুন।
ম্যানুয়াল মোড: আইএসও ৪০০, অ্যাপারচার f/8 বা f/11 এবং বাল্ব মোডে শাটার স্পিড ব্যবহার করুন। অটোফোকাস বন্ধ করে চাঁদে ম্যানুয়াল ফোকাস করুন।
নয়েজ রিডাকশন ও এক্সপোজার: নয়েজ রিডাকশন মোড এনেবল করুন। লম্বা এক্সপোজারের সময় চাঁদের সরানোর কারণে ছবিতে ঝাপসা ভাব আসতে পারে।
ট্রাইপড ও রিমোট শাটার ব্যবহার করুন: ট্রাইপড ছাড়া লম্বা এক্সপোজার ধরা কঠিন। বাল্ব মোডে রিমোট শাটার ব্যবহার করুন।
উপযুক্ত অবস্থান: গ্রহণ মূলত চন্দ্রোদয়ের সময় শুরু হয়। পূর্বদিকে বিস্তৃত দিগন্ত ও পরিষ্কার আকাশের জায়গা বেছে নিন।
দিগন্ত ও বাধা: গ্রহণ দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম আকাশে চলে যাবে। শেষ হওয়ার সময় চাঁদ কিছুটা নেমে আসবে, তাই উঁচু ভবন বা পাহাড় এড়িয়ে ছবি তুলুন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে