ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ কর্মসূচির আওতায় দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে নির্বাচন-সংশ্লিষ্ট বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দেড় লাখের বেশি পুলিশকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন জানান, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে ৯টি প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। এ মডিউল অনুযায়ী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১ হাজার ২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরির পরিকল্পনা রয়েছে। তারাই পরবর্তীতে সারা দেশে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি