ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
বিশেষ একটি শ্রেণি নির্বাচন চায় নাঃ মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদকঃ একটি বিশেষ শ্রেণি দেশে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে, দেশ স্বাভাবিক ধারায় চলছে না, বরং একটি অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “মাজার ও রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা কিংবা ভাঙচুর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এগুলো পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত।”তিনি দাবি করেন, “নুরুল হকের ওপর হামলা কোনো হঠাৎ সংঘটিত মারামারির অংশ নয়, বরং এটি পূর্বপরিকল্পিত আক্রমণ। এখনো তার নাক দিয়ে রক্ত ঝরছে, অবস্থাও আশঙ্কাজনক। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
নুরের চিকিৎসা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “সরকার তাকে বিদেশে পাঠানোর কথা বললেও এখনও পাঠানো হয়নি — যা হতাশাজনক। শুধু বিদেশে পাঠিয়ে দিলেই হবে না, তাকে এমন দেশে চিকিৎসা দিতে হবে, যেখানে তার সমস্যার জন্য উপযুক্ত চিকিৎসা রয়েছে।”
তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত মত, নুরের চিকিৎসার জন্য জার্মানি সবচেয়ে উপযুক্ত স্থান। সিঙ্গাপুর কিংবা ব্যাংককে সঠিক চিকিৎসা নাও হতে পারে। আমরা চাই সে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। সরকারকে অনুরোধ করবো, শুধু বিদেশে পাঠিয়ে দায়িত্ব শেষ না করে, সঠিকভাবে উন্নত চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে।”
এ সময় তিনি আরও জানান, মাসখানেক আগে থেকেই কিছু নির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। সরকারকে দেখতে হবে, এই হামলার উৎস কোথা থেকে আসছে। তা না হলে জনগণ মনে করবে সরকার নিয়ন্ত্রণ হারাচ্ছে।
মির্জা আব্বাসের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)