ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
“মহানবীকে অনুসরণ না করাই মুসলিম সমাজের বড় ব্যর্থতা”
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকের সমাজে বিভাজন বাড়ছে, মানুষ একে অপরের কবর ভাঙছে, এমনকি লাশও পোড়ানো হচ্ছে— যা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা নয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “আমরা যাকে গণতন্ত্রের চেতনা, রাষ্ট্রীয় চেতনা বলি, সেই মহানবী (সা.) পৃথিবীর জন্য উদাহরণ রেখে গেছেন। কিন্তু আমরা তাঁর শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদের ইসলামকে বিভাজিত করেছি— কত ফেরকা, কত মতভেদে বিভক্ত হয়েছি। অথচ তিনি ছিলেন ঐক্যের প্রতীক।”
তিনি আরও বলেন, “মহানবীর রেখে যাওয়া আদর্শ, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বাণী এবং তাঁর ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা সামান্যও অনুসরণ করতাম, তাহলে দেশ থেকে হানাহানি, অন্যায়-অনাচার, রক্তপাত সব বন্ধ হয়ে যেত।”
রিজভীর মতে, মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা হলো মহানবীকে মডেল হিসেবে গ্রহণ না করা, তাঁকে অনুকরণ না করা।
মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত