ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দিল্লিতে বাংলাদেশবিরোধী আন্তর্জাতিক সেমিনার, প্রচারণা চালাচ্ছে ভারত
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার, যার মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান সরকারের ওপর চাপ বৃদ্ধি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সেমিনারটি ভারতীয় পক্ষের বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার প্রকাশ্য রূপ, যা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দিতে পারে।
সেমিনারের শিরোনাম ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব’। এটি আয়োজন করেছে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাংক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাংকের বেসামরিক ও সামরিক কর্মকর্তা ছাড়াও চারজন বাংলাদেশি রিসোর্স পারসন অংশ নিচ্ছেন।
বাংলাদেশি রিসোর্স পারসনদের মধ্যে রয়েছেন—সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক ও শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ, এবং আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ও ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত।
দিল্লির কূটনৈতিক সূত্র জানাচ্ছে, এই চারজন বাংলাদেশি ‘ডিপ স্টেট’-এর সঙ্গে ঘনিষ্ঠ। সেমিনারে তারা মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, ধর্মনিরপেক্ষ সংবিধান ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন। ভারতের উদ্দেশ্য স্পষ্ট—বাংলাদেশবিরোধী বয়ান ছড়িয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল মনোরাজ সিং মান, বিশেষ আলোচক হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) সুধাকর জী। অন্যান্য ভারতীয় রিসোর্স পারসনরা বাংলাদেশ ও আঞ্চলিক বিষয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এম শহীদুজ্জামান মন্তব্য করেছেন, “এ সেমিনারকে আন্তর্জাতিক সম্মেলন বলা ঠিক হবে না। এটি স্পষ্টভাবে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা। ভারত এখন আন্তর্জাতিক চাপের মধ্যে এবং তাদের লক্ষ্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করা।”
অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, “ভারত এই সেমিনারের মাধ্যমে যেসব মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তার উদ্দেশ্য হলো পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। বাংলাদেশে ভারতপন্থি লোকদের ব্যবহার করে তারা দেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জুলাই বিপ্লবের পক্ষের সব রাজনৈতিক দলের মধ্যে দৃঢ় ঐক্য থাকা জরুরি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি