ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
দেশে চার শিশুর শরীরে শনাক্ত বার্ড ফ্লু
নিজস্ব প্রতিবেদকঃ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু একটি প্রাণঘাতী রোগ। দেশে এক থেকে আট বছর বয়সী চার শিশুতে এ ফ্লু শনাক্ত হয়েছে। তবে আক্রান্ত চারজন শিশুই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।
ডা. তাহমিনা শিরিন জানান, বাংলাদেশে বার্ড ফ্লুর প্রতিরোধ জোরদারের জন্য সরকারের পক্ষ থেকে জাতীয় গবেষণা কৌশল প্রণয়ণ করা হয়েছে। এ বিষয়ে গত বুধবার আইইডিসিআর-বি, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং দেশের জন্য চূড়ান্ত গবেষণা কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বার্ড ফ্লুর সংক্রমণ পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কারণ চিহ্নিতকরণ, ভাইরাস-হোস্ট সম্পর্ক, প্রাণী ও মানুষের সংযোগ, এবং টিকার কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য আরও শক্তিশালী গবেষণা ও পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)