ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জোটের গুঞ্জন ভিত্তিহীন, জানালেন আবিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ’ প্যানেল অন্য কোনো প্যানেলের সঙ্গে জোটে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাবির মুহসীন হলে জুমার নামাজ শেষে প্রচারণা চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবিদুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোনা যাচ্ছে, শিবিরকে প্রতিহত করতে ছাত্রদল, স্বতন্ত্র এবং বাম সংগঠনগুলো একত্রে জোট গঠন করতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে আবিদুল ইসলাম বলেন,“এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। প্রচারণার ব্যস্ততায় এমন কোনো খবর জানার সুযোগও পাইনি। এসব গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। আমাদের প্যানেল স্বাধীনভাবেই নির্বাচন করবে, কারও সঙ্গে জোটে যাওয়ার পরিকল্পনা নেই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা