ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জামায়াতের প্রতি ফারুকের কঠোর বার্তা
নিজস্ব প্রতিবেদক :বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “দয়া করে ধীরে ধীরে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন। জনগণের কাছে ক্ষমা চান। অতীতের ইতিহাসে যদি দোষত্রুটি থাকে, তা হলে ক্ষমা চেয়ে নিন।”
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) না হলে নির্বাচনে যাবে না, আবার বলা হচ্ছে গণভোট না হলে যাবে না—এভাবে চললে হবে না।”
আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের সমালোচনা করে ফারুক বলেন, “শুধু শেখ হাসিনার আমল নয়, শেখ মুজিবের অধীনেও কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি। দিল্লির ইশারায় যদি কিছু মানুষ আবারও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ইউনুস সরকারের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে।”
তিনি অভিযোগ করেন, “নির্বাচন বানচালের জন্য নানা পদ্ধতি, নানা কৌশল—পিআর, মব সৃষ্টির মতো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তার নাম মুছে ফেলতে ১৬ বছর ধরে চেষ্টা হয়েছে, কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম কেউ মুছতে পারেনি। পাথর ছুড়ে ছবি ভাঙা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে ভালোবাসা মুছা যায় না।”
তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ফারুক বলেন, “যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমানই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি