ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সমন্বয়ক হান্নানের ওপর 'ডট গ্যাং’র হামলার অভিযোগ
ডুয়া নিউজ: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার অভিযোগে উঠেছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ওয়াসা মোড়ে অবরুদ্ধ হওয়ার পর আব্দুল হান্নানমাসউদও রাসেল আহমেদ নামে দুই নেতার উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
ওয়াসা মোড়ে অবস্থান গ্রহণ করার সময় 'ডট গ্যাং' সদস্যরা তাদের ওপর আক্রমণ করে। রাসেল আহমেদ অভিযোগ করেছেন, ছাত্রলীগ সমর্থিত এই গ্যাং তাদেরকে লক্ষ্যবস্তু করেছিল। হামলার পর চট্টগ্রাম প্রেস ক্লাবে সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
এর আগে, দুই নেতা বিকালে নগরের বিপ্লব উদ্যানে পথসভা ও লিফলেট বিতরণের কর্মসূচি পরিচালনা করেন। আব্দুল হান্নান মাসুদ জানান, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা আশা করি, ১৫ জানুয়ারির মধ্যেই সরকার এটা ঘোষণা করবে। কিন্তু এ ঘোষণাপত্র যাতে না হয়, সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সময় রাসেল আহমেদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
এ ঘটনার ফলে চট্টগ্রামে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উচ্চকিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা