ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
জিও নিউজের প্রতিবেদন
পাকিস্তানের জন্য ভিসা শর্ত সহজ করলো বাংলাদেশ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ভিসা আবেদন করতে পারবেন।
লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল খান এ তথ্য জানান বলে জিও নিউজের খবরে বলা হয়েছে।
তিনি জানান, লাহোরের সভ্যতা ও সংস্কৃতির স্বতন্ত্র পরিচয়ের প্রয়োজন নেই, এবং বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য এখন সময়ের দাবি।
রাষ্ট্রদূত বলেন, পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে লাহোর চেম্বার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ পাকিস্তানকে সম্মানের দৃষ্টিতে দেখে, এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা রয়েছে।
লাহোর চেম্বারের সভাপতি মিয়া আবু জার শাদ বলেন, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী এবং শিগগিরই একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ