ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সহজেই বাড়িতে তৈরি করুন মেসির প্রিয় খাবার
লাইফস্টাইল ডেস্ক: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তার পায়ের জাদুতে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মন জয় করেছেন। মাঠের অসাধারণ সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। একজন ফুটবলার হিসেবে কঠোর ডায়েট মেনে চললেও, মেসিরও কিছু প্রিয় খাবার রয়েছে যা তিনি এড়িয়ে চলতে পারেন না। তার মায়ের হাতের তৈরি 'মিলানেজ' বা 'মিলানেসা' এমনই একটি খাবার, যা দেখলে মেসি নিজেকে সামলাতে পারেন না।
আর্জেন্টিনার একটি জনপ্রিয় খাবার এটি, যা মেসির ছোটবেলা থেকেই অত্যন্ত প্রিয়। মেসি নিজেই জানিয়েছেন যে, মিলানেসা তাকে তার বাড়ির কথা মনে করিয়ে দেয়। অল্প উপকরণে সহজে তৈরি করা যায় এই খাবারটি। আপনিও চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন মেসির এই প্রিয় খাবার।
আসুন জেনে নেওয়া যাক, বাড়িতে কীভাবে মেসির প্রিয় 'মিলানেসা' তৈরি করবেন:
উপকরণ:১. মুরগির ব্রেস্ট পিস: ১ টি২. ময়দা: ৩ টেবিল চামচ৩. ডিম: ১ টি৪. ব্রেডক্রাম্ব: ৪ টেবিল চামচ৫. টমেটো সস: ২ টেবিল চামচ৬. গোলমরিচ: আধা চা চামচ৭. রসুনবাটা: আধা চা চামচ৮. আদাবাটা: আধা চা চামচ৯. লবণ: স্বাদমতো১০. মোজারেলা চিজ: ২ টেবিল চামচ১১. তেল: প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি:প্রথমে মুরগির মাংস হাড় ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। মাংসের টুকরোগুলো লবণ, গোলমরিচ, রসুনবাটা এবং আদাবাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ময়দায় গড়িয়ে ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিন। ডিম থেকে তুলে ব্রেডক্রাম্বে মাংসগুলো ভালোভাবে গড়িয়ে কিছুক্ষণ রেখে দিন।
এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে মাংসের টুকরোগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। মাংস ভাজা হয়ে গেলে, ভাজা মাংসের উপর টমেটো সস এবং মোজারেলা চিজ দিয়ে ৫ মিনিট বেক করে নিন। বেক করা হয়ে গেলে, গরম গরম সুস্বাদু মিলানেসা পরিবেশন করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক